ঘূর্ণিঝড়ের মূল অংশ যখন আসে তখন কেন্দ্রের ভিতরে অবস্থানকারী চোখ কিরকম পরিস্থিতি তৈরি করে?
A শান্ত আবহাওয়া
B মুষলধারে বৃষ্টিপাত
C অস্থিতিশীল আবহাওয়া
D দমকা বাতাস ও ঘন ঘন মেঘ
Solution
Correct Answer: Option A
- ঘূর্ণিঝড়ের সবচেয়ে বড় প্রভাব ঘটে আবহাওয়াতে। ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে বায়ু শান্ত, উষ্ণ ও আর্দ্র থাকে। - তবে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশে পৌঁছাবার সঙ্গে সঙ্গে দমকা বাতাস ও ঘন ঘন মেঘ দেখা যায়। - ঘূর্ণিঝড়ের মূল অংশ যখন আসে তখন প্রবল ঝড়ো হাওয়া ও ঘন মেঘসহ মুষলধারে বৃষ্টি হয়। আর কেন্দ্রের ভিতরে অবস্থানকারী চোখ শান্ত আবহাওয়া পরিস্থিতি তৈরি করে। - ঘূর্ণিঝড়ের পশ্চাৎভাগে পৌঁছানোর পর আবারও ঘন মেঘ, বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া প্রবাহিত হয়। - এ সময় বায়ু অগ্রবর্তী ঘূর্ণিঝড়ের বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। ঘূর্ণিঝড় মানুষ ও জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি, বাংলাদেশের জাতীয় অর্জন, গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র এবং গণমাধ্যম।